মালদা

জমিতে আল নিয়ে বচসার জেরে মা ও ছেলেকে খুন করার চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

জমিতে আল দেওয়াকে কেন্দ্র করে বচসা। যার জেরে মা ও ছেলেকে ইঁট ও ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার চর সুজাপুরের ঘটনা। আহত মা নুরবানু বিবি (৪৫) ও ছেলে মইদুল শেখ (২০) মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মা নুরবানু বিবির অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় অভিযুক্ত এস্তাব শেখ ও তার ছেলের নামে থানায় অভিযোগ দায়ের করেছে ওই পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

        জানা গিয়েছে নুরবানু বিবির এক বিঘা জমি রয়েছে। সেই জমিতে চাষ করে সংসার চালায় সে। বেশ কিছুদিন আগে জমির আল দেওয়ার সময় জমির বেশীর ভাগ অংশ দখল করার চেষ্টা করে এস্তাব শেখরা। এই নিয়ে বচসা হয়। এদিন সকালবেলা নুরবানু বিবি বাড়ির সামনের রাস্তা ঝাট দিচ্ছিল। সেই সময় এস্তাব ও তার ছেলে আলতাব ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়ে ইঁট দিয়ে মাথা থেঁতলে নুরবানুকে খুনের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। সেই সময় বাড়িতে উপস্থিত ছেলে মইদুল মাকে বাঁচাতে এদিয়ে আসলে তাকেও মারধর করে অভিযুক্তরা। ঘটনায় প্রতিবেশীরা আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। দুই জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে মা ও ছেলের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর এস্তাব ও তার ছেলের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। ঘটনা পর থেকে অভিযুক্তরা পলাতক।

        এবিষয়ে ঘটনায় আহত ছেলে মইদুল শেখ জানায়, ঘটনার দিন সে ঘরে শুয়েছিল। হঠাত করে বাইরে থেকে মায়ের চিৎকার শুনতে পান। ছুটে এসে দেখতে পায় মা কে এস্তাব শেখ ও তার ছেলে মারধর করছে। মাকে বাঁচাতে গিয়ে তাকেও ইট দিয়ে আঘাত করা হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/RWZ_GJ-68Og